|
সংগীতশিল্পী খালিদের মরদেহ গোপালগঞ্জে, বাবা-মায়ের কবরের পাশে শায়িত হবেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() সংগীতশিল্পী খালিদের মরদেহ গোপালগঞ্জে, বাবা-মায়ের কবরের পাশে শায়িত হবেন এদিন রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে রাতেই গোপালগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা করা হয়। রাত সাড়ে তিনটায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায় খালিদের নিথর দেহ। মঙ্গলবার (১৯ মার্চ) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের গেটপাড়ার কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, গোপালগঞ্জে জন্ম নেয়া এ শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা খালিদের। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান তিনি, তার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
