ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 March, 2024, 7:44 PM

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি বিমান হামলায় আটজন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে।
সোমবার (১৮ মার্চ) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্থানীয় সময় রাত তিনটার দিকে পাকিস্তানি বিমান পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িগুলোতে বোমাবর্ষণ করেছে। পাকতিকা প্রদেশে তিন নারী ও তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে।’

তিনি অরো বলেন, ‘খোস্তে দুই নারী নিহত হয়েছেন। তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আক্রমণ।’

গত শনিবার পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে একটি হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।

এর আগে সেনা নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিলেন।

তিনি সেনাদের জানাজায় অংশ নেয়ার সময় বলেছিলেন, ‘পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, কেউ আমাদের সীমানা, বাড়ি বা দেশে প্রবেশের চেষ্টা করলে বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালে আমরা তাদের কঠোর জবাব দেব। সে যেই হোক বা যে দেশেরই হোক না কেন।’

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলেঅ প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।’

সূত্র: বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status