ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
আইটেম গার্ল শ্রীলেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 March, 2024, 12:28 PM

আইটেম গার্ল  শ্রীলেখা

আইটেম গার্ল শ্রীলেখা

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরবর্তী সিনেমা ‘নেগেটিভ’। এ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেলো শ্রীলেখাকে।

মাথার চুল ছেড়ে দেওয়া, পরনে খোলামেলা পোশাক। শুটিং ফ্লোরে দাঁড়িয়ে নিজের ফেসবুকে বেশ কটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র।

ভারতীয় গণমাধ্যমকে শ্রীলেখা মিত্র বলেন, ‘আমি বাপ্পার কথা শুনে হেসে ফেলেছিলাম। আসলে এমন আইটেম গানে নাচের দৃশ্যের জন্য যে আমাকে বলবে সেটা ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসি। কত্থক নাচ নিয়ে পড়াশোনাও করেছি। এই গানে আমাকে দেখতে কেমন লাগবে, সে পরিকল্পনাও আমার করা।’

বাপ্পা পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির লুক। সিনেমাটির গল্পে একজন ফটোগ্রাফারের কাহিনি উঠে আসবে।

এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘আমায় কোরিওগ্রাফ করেছেন করণ অয়ন। খুবই ট্যালেন্টেড ছেলে। বিষয়টা কী হয়েছে জানি না। শটের পর আর মনিটর দেখিনি। আমার সহ নৃত্যশিল্পীরা আমার থেকে অনেকটাই ছোট ছিল, তাই ওদের এনার্জি লেভেলের সঙ্গে নিজেকে ম্যাচ করানো খুবই কঠিন ছিল। কিন্তু এই চ্যালেঞ্জ নিয়ে দারুণ লেগেছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status