ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 March, 2024, 12:04 PM

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। রোববার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে। তাদের বয়স ৩২ বছর।

মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল গণমাধ্যমকে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

কে বা কারা গুলি চালিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

এ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। জেফরি ক্যারল বলেন, 'এই ঘটনা সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করছি। প্রত্যক্ষদর্শীকে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ থাকলো।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status