|
রাশিয়ায় ভোট গ্রহণের শেষ দিন আজ
নতুন সময় ডেস্ক
|
![]() রাশিয়ায় ভোট গ্রহণের শেষ দিন আজ রাশিয়ায় তিন দিনের এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় ১৫ মার্চ। দেশটির কর্মকর্তাদের তথ্যমতে, প্রথম দুই দিনে অর্ধেকের বেশি ভোটার কেন্দ্রে গেছেন। ধারণা করা হচ্ছে, এই নির্বাচন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরো ছয় বছরের জন্য ক্ষমতায় রাখবে । ভোটের শেষ দিন দেশটির বিরোধীদের শক্তির পরীক্ষা হবে। বিরোধীরা আজ দুপুরে একই সময়ে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘পুতিনের বিরুদ্ধে দুপুর’। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের সর্বশেষ ঘটনাবলি ভোটের ওপর একটি বড় ধরনের ছায়া ফেলেছে। গত শুক্রবার পুতিন রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনে মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টার জন্য কিয়েভকে অভিযুক্ত করেন। এ জন্য তিনি ইউক্রেনকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
