ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব নিরসনে গিয়ে ১৬ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 March, 2024, 11:37 AM

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব নিরসনে গিয়ে ১৬ সেনা নিহত

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব নিরসনে গিয়ে ১৬ সেনা নিহত

নাইজেরিয়ায় সম্প্রদায়গত দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে ১৬ সেনা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ডেলটার বোমাদি এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার স্থানীয় সময় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গোসাউ এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার ডেলটার বোমাদি এলাকায় ওকুমা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘাত মোকাবিলায় ১৮১ অ্যাম্ফিবিয়াস ব্যাটালিয়নের সেনারা সেখানে গেলে তাদের ওপর এ হামলা হয়। এতে ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ওই দলের নেতৃত্বে থাকা কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ জন সৈনিক রয়েছেন। 

তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান। ইতোমধ্যে কয়েকজন গ্রেফতারও হয়েছেন।

ডেলটা রাজ্যে সম্প্রদায়গত সংঘাত অনেকটা সাধারণ ঘটনা। সেখানে জমি এবং তেল কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে মাঝেমধ্যেই সংঘাত প্রাণঘাতী রূপ নেয়। এ ধরনের সংঘাত নাজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলেও বিরাজমান রয়েছে। এসব স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। আবার এসব স্থানে সরকারি বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগও রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে মধ্য নাইজেরিয়ার প্লাতু রাজ্যে মুসলিম পশুপালক ও খ্রিষ্টান কৃষি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। এই দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে কয়েক বছর ধরেই উত্তেজনা চলে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status