|
জাকারবার্গ খোয়ালেন কয়েকশো কোটি টাকা
নতুন সময় ডেস্ক
|
![]() জাকারবার্গ খোয়ালেন কয়েকশো কোটি টাকা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা নাগাদ সমস্যা শুরু হয় ফেসবুক, ইনস্টাগ্রামে। অনেকে আবার এও অভিযোগ করেন হোয়াটস্অ্যাপ এবং থ্রেডও ‘বিকল’ হয়ে গিয়েছে। ব্যবহারকারীদের কথায়, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাআপনি লগ আউট হয়ে যায়। দুই সমাজমাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগ ইন করার। কিন্তু তাতে সমস্যা মেটেনি। ঘণ্টা খানেক এমন সমস্যা চলে। এক্স-এ (সাবেক টুইটার) মেটার তরফে অ্যান্ডি স্টোন লেখেন, ‘‘আমাদের পরিষেবা পেতে যে সমস্যা হচ্ছে, সেটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। সমস্যা মেটানোর জন্য কাজ করছি আমরা।’’ পরে আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘‘আজ বেশ কিছু ক্ষণ আগে একটি প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের কিছু পরিষেবা পেতে অসুবিধায় পড়েছেন মানুষ। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই সমস্যাটির সমাধানের চেষ্টা করেছি এবং ওই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
