|
দ্য হানড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি
নতুন সময় প্রতিবেদক
|
![]() দ্য হানড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি এছাড়া আরও ১৪জন ক্রিকেটার আছেন এই তালিকায়। যেখানে তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়রা জায়গা পেয়েছেন। আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। যেখানে বাংলাদেশের ১৬ ক্রিকেটার নাম দিয়েছেন। ২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। পুরুষদের টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার। তবে মাত্র ৭৫টি জায়গা খালি রয়েছে। সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সাতজন বিদেশি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখের শ্রেণিতে আছেন নয়জন। তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ৪ লাখ টাকা) শ্রেণিতে থাকা ১৪ জন ক্রিকেটারের মধ্যে একমাত্র বাংলাদেশি সাকিব। ৬০ হাজার পাউন্ড (প্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকা) শ্রেণিতে আছেন বাংলাদেশের দুজন। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আরেক ওপেনার লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নাম লিখিয়েছেন ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৯ লাখ ৫৯ হাজার টাকা) শ্রেণিতে। এ ছাড়া বাকি ১০ জন বাংলাদেশি নিজেদের কোনো সর্বনিম্ন দাম উল্লেখ করেননি। এ শ্রেণিতে আছেন নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
