|
দ্বিতীয় দফায় শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ এর বৈঠক
উথোয়াইচিং মারমা; বান্দরবান
|
![]() দ্বিতীয় দফায় শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ এর বৈঠক মঙ্গলবার সকালে রুমার বেথেল পাড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাড়ে তিন ঘন্টাব্যাপী রুদ্ধদার এ বৈঠকে অংশ নেয় কেএনএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্য ও শান্তি কমিটির ১৩ সদস্য। কেএনএফ’র বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও পাহাড়ে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈঠকে ১৩ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতৃত্বে আছেন কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। অন্যদিকে কেএনএফ’র ৮ সদস্যের নেতৃত্ব দিবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লালজংময় বম ওরফে ব্রিগেডিয়ার মুইয়া। এর আগে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে গত বছরের ৫ নভেম্বর প্রথমবারের মত বৈঠকে বসে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটি। এতে অস্ত্র বিরতি চাঁদাবাজি বন্ধসহ ৪ টি বিষয়ে সমঝোতা হয় উভয়ের মধ্যে। কিন্তু এরপরও একের পর এক অপহরন চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে উত্তপ্ত পার্বত্য জেলা বান্দরবান। তাই পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধ ও অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে ৪ মাস পর আবারো শান্তি আলোচনায় বসেছে কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটি। এতে নতুন করে ৩ টিসহ এ পর্যন্ত ৭ টি বিষয়ে একমত হয় উভয় পক্ষ। তবে এমন পরিস্থিতিতে কেএনএফ এর সাথে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে স্থানীয়রাতবে শান্তি কমিটির সাথে দ্বিতীয় দফা বৈঠকেরর আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে বলে জানায় কেএনএফ এর শীর্ষ নেতারা। এদিকে কেএনএফ এর দাবী বাস্তবায়নে সদস্যরা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী বলে জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে ২০২৩ সালের ১৮ই জুন জেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে গঠিত হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি। উল্লেখ্য, ২০২১ সালে বান্দরবানের রুমা উপজেলায় নতুন সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের আত্মপ্রকাশ। এরপর থেকে পাহাড়ে একের পর এক সংঘাতের সৃষ্টি হয়। পাহাড়ের সংঘাত থামাতে গত ২০২২ সালের জুন মাসে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
