ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
একসঙ্গে দুই ছেলে এক মেয়ের জন্ম দিলেন সোমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 February, 2024, 2:10 PM

একসঙ্গে দুই ছেলে এক মেয়ের জন্ম দিলেন সোমা

একসঙ্গে দুই ছেলে এক মেয়ের জন্ম দিলেন সোমা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একসঙ্গে দুটি ছেলে ও একটি মেয়ের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরের স্বদেশ হাসপাতাল প্রা. লি. নামে একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ সোমা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ওটি ইনচার্জ মোছা. মোমেনা বেগম। একসঙ্গে তিন সন্তান জন্মের ঘটনায় হাসপাতালে ভিড় করছে উৎসুক জনতা। বর্তমানে তিন সন্তানসহ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি রয়েছেন ওই গৃহবধূ।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রসব ব্যথা নিয়ে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রামনগর গ্রামের সৌদী প্রবাসী রবিন খানের স্ত্রী সোমা আক্তার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। রাতেই গৃহবধূকে সিজারিয়ান অপারেশন করে একসঙ্গে তিন নবজাতক প্রসব করান ডা. হরিপদ সাহা ও ডা. রাজিব।

নবজাতকদের মামা সহিদ মিয়া বলেন, আমার বোনের আগেও দুইটি কন্যা সন্তান রয়েছে। তাদের সংসারে একজন ছেলে সন্তানের দরকার ছিল। মহান আল্লাহ দুজন ছেলে ও একজন মেয়ে সন্তান দিয়েছেন। আমরা সবাই অনেক খুশি। তাদের বাবা সৌদী প্রবাসী। প্রবাস থেকে তিনি ভিডিও কলে তাদের দেখেছেন এবং অনেক খুশি হয়েছেন।

স্বদেশ হাসপাতালের ওটি ইনচার্জ মোছা. মোমেনা বেগম বলেন, নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। তাদের নাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে মা-নবজাতকরা কিছুটা অসুস্থ। 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status