ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুনাইদ পেল লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 February, 2024, 1:40 PM

কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুনাইদ পেল লাখ টাকা

কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুনাইদ পেল লাখ টাকা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে এক লাখ টাকা পুরস্কার পেয়েছে মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী নামে এক মাদরাসাছাত্র। 

শুক্রবার রাতে সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালেতে প্রথম হয়ে এক লাখ টাকা পুরস্কার গ্রহণ করে জুনাইদ। শিক্ষার্থী জুনাইদ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আল মাদ্রাসাতুল মুনাওরাহ’র হেফজ বিভাগের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।


মানিকগঞ্জ-২ আসনের এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলুর বাবা দেওয়ান কায়েছ উদ্দিন ও মা জরিনা বেগমের স্মরণে মাসব্যাপী এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


প্রতিযোগিতায় জেলার ১০০টি মাদরাসা থেকে ১০০ জন প্রতিযোগী অংশ নেয়। এরমধ্যে ৩০ জন প্রতিযোগী অংশ নেয় মূল পর্বে। ৩০ জনের মধ্যে থেকে প্রথম হয়েছে জুনাইদ। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী সায়েন্তা ইউনিয়নের পূর্বা বান্ধাইল মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী মো. ওসমান গণি ইবনে মো. ওমর ফারুক পেয়েছে ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারী শিবালয়ের ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার মো. তাকবির রহমান ইবনে মো. খলিলুর রহমান পেয়েছে ২৫ হাজার টাকা পুরস্কার। বাকি ২৭ জন পেয়েছে এক হাজার টাকা করে শুভেচ্ছা পুরস্কার।


বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন। আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মাজেদ, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম, প্রতিযোগিতার বিচারক কেরানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।


জাহিদ আহমেদ টুলুর প্রয়াত মা-বাবার নামে গত চার বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামীতেও এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status