|
একাকিত্বে ভুগছেন মাহি
নতুন সময় প্রতিবেদক
|
![]() একাকিত্বে ভুগছেন মাহি জীবনের এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— একা একা লাগে। এর আগে ভিডিও বার্তায় মাহি জানিয়েছিলেন, আসলে কী কারণে একটি ছাদের নিচে দুইটি মানুষ কেন ভালো নেই, সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান রেখেই আলাদা হচ্ছেন তারা। এ দিন ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেনো দেখতে।’ আগের মতো এখন চলচ্চিত্রে নিয়মিত নন মাহি। রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারলেন না। একদিকে দ্বিতীয় সংসারও ভাঙল, অন্যদিকে অভিনেত্রীর ছেলের গায়ের রং নিয়েও রয়েছে নানান সমালোচনা। সব মিলিয়ে বলা যায়, বিষণ্নতায় ভুগছেন মাহি। প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’
পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চিড়িয়াখানায় বিনা টিকিটে ঢুকতে পারবে শিক্ষার্থীরা
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি
