|
যে মসজিদে শরীরচর্চা হয়
নতুন সময় ডেস্ক
|
![]() যে মসজিদে শরীরচর্চা হয় মসজিদটিতে নামাজ আদায়ের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন বয়স্ক মুসল্লিরা। প্রতিদিন জোহর ও আসরের নামাজের পর টানা ১৫ মিনিট ধরে চলে এই পর্ব। এ সময় প্রশিক্ষকের নির্দেশনা মেনে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করেন তাঁরা। এই মসজিদে নামাজ আদায় করেন সারভেট আরিচি। তিনি বলেন, ‘একজন ব্যক্তি ঠিক একটি গাড়ির মতো। গাড়ির মতো আমাদের শরীরেও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। আমরা যখন শরীরচর্চা করি, তখন অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল হয়।’ ৬৬ বছর বয়সী আরিচি জানালেন, চলতি জানুয়ারি মাস থেকে মসজিদটিতে নিয়মিতভাবে শরীরচর্চা করছেন তিনিসহ অন্যরা। বাগচিলার জেলার মোট ১১টি মসজিদে শরীরচর্চার নতুন এই প্রকল্প চালু করা হয়েছে। আরিচির পাশ থেকে হোসেইন কায়া (৭৫) নামের প্রবীণ এক মুসল্লি বলে উঠলেন, ‘প্রাত্যহিক এমন শরীরচর্চা সত্যিই অনেক কাজে দেয়।’ একই কথা জানালেন ক্রীড়া প্রশিক্ষক ফাতিহ ইয়ামানোগলু। তিনি বলেন, ভবিষ্যতের যেকোনো ধরনের আঘাত এড়ানোর পাশাপাশি জীবনকে আরও সহজ করতে প্রতিদিনের শরীরচর্চাই যথেষ্ট। বর্তমানে ইস্তাম্বুলের কেবল পুরুষেরাই মসজিদের ভেতর শরীরচর্চার এমন সুবিধা পাচ্ছেন। দেশটির নারীরা সাধারণত বাড়িতেই নামাজ আদায় করেন। তাই আপাতত এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা। তবে পরিবর্তনের ব্যাপারে আশাবাদী বাগচিলার জেলা কাউন্সিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
