ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
আসছে স্মার্ট কানের দুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 10:27 AM

আসছে স্মার্ট কানের দুল

আসছে স্মার্ট কানের দুল

স্মার্টফোনের এই যুগে একের পর এক বাজারে এসেছে স্মার্ট ঘড়ি, চশমা ও আংটি। এবার প্রযুক্তি বাজারে আসতে চলেছে স্মার্ট কানের দুল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই দুল তৈরি করছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে জানা যায়, এই দুলের মাধ্যমে মানসিক চাপ, শরীরের তাপমাত্রা, ব্যায়াম, খাদ্যাভাস ও নারী স্বাস্থ্যের নানা বিষয়ে ডেটা সংগ্রহ করা যাবে। এ বিষয়ে গত সপ্তাহে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, থার্মাল প্রযুক্তি ব্যবহার করে কানের লতির মাধ্যমে সব সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করবে এই কানের দুল।

গবেষণাপত্রের লেখক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল শিক্ষার্থী কিউইউয়ে জুই বলেন, হাতে পরা ঘড়ির তুলনায় কানের লতির মাধ্যমে ত্বকের তাপমাত্রা নির্ধারণের এই প্রযুক্তি অনেকটা নির্ভুল তথ্য দেয়।


কয়েকজন ব্যক্তির ওপর এই দুলের পরিধানযোগ্যতা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, সঠিকভাবে ত্বকের তাপমাত্রা নির্ণয়ে কানের দুল স্মার্টওয়াচকে ছাড়িয়ে যাচ্ছে।

একবার চার্জ দিয়ে স্মার্ট কানের দুল ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ডেটা আদানপ্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা গতি শক্তি দিয়ে চার্জ দেওয়া যাবে। তখন চার্জ দিতে কান থেকে দুল খুলতেও হবে না।

এই কানের দুল এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এত ছোট ডিভাইস কীভাবে চার্জ দেওয়া হবে, ডান ও বাম কানের জন্য একই ধরনের দুল থাকবে কিনা, বাস্তবে দুটি দুলই কি ডেটা সংগ্রহ করবে নাকি একটি নকল হিসেবে ব্যবহার করা হবে– এমন নানা প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status