ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান যুক্তরাষ্ট্রের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 February, 2024, 10:22 AM

ড. ইউনূসের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ড. ইউনূসের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ড. মুহাম্মদ ইউনূসের বিচার ও আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানান।


গেলো বছরের ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. মুহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কিন্তু তখন সে আহ্বানে সাড়া দিয়ে কেউ বাংলাদেশে আসেননি। বরং বিভিন্ন মহল থেকে একাধিক বিবৃতি দেয়া হয়।

এছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ বরাবরই এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিভিন্ন সময় বিচারকাজ চলাকালে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করে অনধিকার চর্চা করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র।
 
শ্রম আইন লঙ্ঘনের মামলায় বর্তমানে ড. মুহাম্মদ ইউনূস জামিনে আছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে তাকে নিয়ে প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী।
 
উত্তরে মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন,ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দুর্নীতি দমন কমিশন মামলার চার্জশিট দিয়েছে, যা নিয়ে নিন্দার ঝড় ওঠেছে। আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত। ড. ইউনূসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে বাংলাদেশে আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠতে পারে। ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ।
  
তিনি আরও বলেন, আমরা ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার ও আপিলে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status