|
র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
নতুন সময় প্রতিবেদক
|
![]() র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে ইমরান হোসেন (৩৫) নামে র্যাব-১১ এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি। র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র্যাব-১ ও নরসিংদীর র্যাব-১১ এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে সোনাকান্দি এলাকায় যায়। এ সময় ওই এলাকার মাদকবিক্রেতা ইউনুস আলীকে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজন ও তার পক্ষের লোকরা ব্যারিকেড দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় র্যাব সদস্য ইমরানের মাথায় অস্ত্রের কোপ লাগে ও তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় র্যাবের আরও ২ সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলা হয়েছে। এতে তিন র্যাব সদস্য আহত হয়েছেন। ইতোমধ্যে র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে বলেও জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
