|
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সন্তানদের এসএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইয়াছিন মাহমুদ,ব্রাহ্মণবাড়িয়া
|
![]() ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সন্তানদের এসএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সহ-সভাপতি নিয়াজ মোঃ খান বিটুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সাংবাদিক ও এস.এস.সি পরীক্ষার্থীর অভিভাবক অ্যাডভোকেট আবদুন নূর, সাংবাদিক ও কলেজ শিক্ষক মনির হোসেন এবং শাহাদৎ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কোনো উপদেশ দিব না। কারণ তারা আমাদের সময়ের তুলনায় অনেক অগ্রগামী। তাদের জন্য রইল শুভ কামনা। প্রেসক্লাবের উদ্যোগে সহকর্মীদের এসএসসি পরীক্ষার্থী সন্তানদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। পরে তিনি এসএসসি পরীক্ষার্থীদের হাতে ফুল ও পরীক্ষার উপকরণ তুলে দেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা বলেন, চলতি বছর প্রেসক্লাবের ১১জন সাংবাদিকের সন্তান এসএসসি পরীক্ষায় অংশ নিবে। আমাদের সকল সন্তান পরীক্ষায় ভালো করুক। সাফল্য অর্জনের জন্য তাদের জন্য শুভ কামনা রইল। তিনি বলেন, আমাদের সন্তানেরা এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করলে ফলাফলের পর আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি বলেন, এবারই প্রথম প্রেসক্লাবের উদ্যোগে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
