ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আগামীতে তানজিকার নায়ক কে ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 6 February, 2024, 12:32 AM

আগামীতে তানজিকার নায়ক কে ?

আগামীতে তানজিকার নায়ক কে ?

অভিনেত্রী তানজিকা আমিন ইতিমধ্যেই ‘মহানগর ২’ সিরিজ এর মাধ্যমে জনপ্রিয়িতা অর্জন করেছেন। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, রায়হান রাফির ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। 

সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি তানজিকা জানিয়েছেন রায়হান রাফি পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করার কথা আছে তার। সিনেমার নাম নিশ্চিত না করে অভিনেত্রী বলেছেন এতে তাকে কেন্দ্রীয় নায়িকা হিসেবে দেখা যাবে । 
 
এদিকে তুফানে অভিনয়ের গুঞ্জনের বিষয়টি নিয়ে তানজিকা আমিন বলেন, ‘আমি জানি না কীভাবে ‘তুফান’ সিনেমার সঙ্গে আমার নাম জুড়ে গেল। কিন্তু আমি এই সিনেমাটি করছি না। 
 
রাফির সঙ্গে আমার অন্য একটি সিনেমা নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। মার্চ মাসে সেটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনও যেহেতু ‘তুফান’ সিনেমার শুটিং শেষ হয়নি তাই আমাদের সিনেমার শুটিং শুরু সম্ভবত জুলাইতে হতে পারে।’

 
তবে নতুন এই সিনেমাতে তানজিকার নায়ক কে থাকছেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত আমি আছি এটুকুই জানি। নায়ক এখনও চূড়ান্ত হয়নি। তবে চমক থাকছে, বলতে পারি। 

লাক্স থেকে বের হওয়ার পর ২০০৬ সালে  ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তানজিকা আমিনের। এরপর তাকে গেছে সাদাত হোসেনের ‘গহীনের সিনেমা’ তে। এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। 

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status