ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সেন্টমার্টিনে গিয়ে বিসিএস ক্যাডার হ্যাপি নিখোঁজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 February, 2024, 12:17 AM

সেন্টমার্টিনে গিয়ে বিসিএস ক্যাডার হ্যাপি নিখোঁজ

সেন্টমার্টিনে গিয়ে বিসিএস ক্যাডার হ্যাপি নিখোঁজ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। রোববার সকাল থেকে তার খোঁজ মিলছে না। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

নিখোঁজ নারী পর্যটকের নাম মাহমুদা হ্যাপী (৩২)। তার বাড়ি বরগুনা জেলায়। ৩৮তম বিসিএসে তাকে নন-ক্যাডার হিসেবে বনবিভাগে পদায়ন করা হয়। এরপর ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে তিনি সুপারিশপ্রাপ্ত বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উসমান গণি।

 

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে ভ্রমণে যান। সেখানে মাহমুদা হ্যাপীও ছিলেন। তারা সেন্টমার্টিন দ্বীপের কয়েকটি রিসোর্টে ওঠেন। ৩ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে মাহমুদা হ্যাপীসহ তিন বান্ধবী একসঙ্গে সেন্টমার্টিনের একটি হোটেলের কক্ষে ছিলেন। ৪ ফেব্রুয়ারি (রোববার) সকালে তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে রাতে সবার আগে ঘুমিয়ে পড়েন। সকালে দুই বান্ধবী ঘুম থেকে উঠে দেখেন রুমে হ্যাপী নেই। তার কাপড় চোপড় ও ব্যাগ গোছানো। পরে সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে হ্যাপীর নাম্বার থেকে একটি ম্যাসেজ আসে, ‘আমি গোসল করে রুমে ফিরব’। এরপর বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু একঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
 
ওসি আরও জানান, হ্যাপীর ব্যবহৃত মোবাইল নম্বরটি ট্র্যাকিং করে দেখা গেছে সোমবার সর্বশেষ তার অবস্থান কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নে। হ্যাপীকে উদ্ধারে ৩টি দল কাজ করছে। এর মধ্যে একটি দল সেন্টমার্টিনে কাজ করছে। আর দুটি দল টেকনাফ ও কক্সবাজার শহরে কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status