|
ঘুম থেকে উঠেই হাতে মোবাইল তুলে নিচ্ছেন? সকালের এই অভ্যাস ডেকে আনছে বড় বিপদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঘুম থেকে উঠেই হাতে মোবাইল তুলে নিচ্ছেন? সকালের এই অভ্যাস ডেকে আনছে বড় বিপদ অনেকে ঘুম ভেঙে মোবাইলের অ্যালার্ম বন্ধ করেন। আর তার পরেই মুঠোফোনটিকে হাতে তুলে নেওয়ার অভ্যাস। মোবাইল নেট চালু করলেই ফোনে ঢুকতে থাকে একের পর এক হোয়াট্সঅ্যাপ, অফিসের মেল, ফেসবুক, ইনস্টাগ্রামের নোটিফিকেশন। সেই সব সেরে দেশ-দুনিয়ায় কী চলছে সেই খবর নিতেও মোবাইলের স্ক্রিনের দিকে নজর। কখন যে ঘণ্টাখানেক সময় পেরিয়ে যায়, বোঝাও যায় না। এই অভ্যাস যদিও আপনাকে ক্ষণিকের আত্মতৃপ্তি দিচ্ছে, তবে অজান্তেই সারা দিনের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। সঙ্গে প্রভাব ফেলছে শরীরেও। দেখে নিন, এই অভ্যাস কী কী ক্ষতি ডেকে আনছে? প্রেমিকের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়ে অন্য যুবকের প্রেমে হাবুডুবু তরুণী, সেরে ফেললেন বিয়েও ১) সাতসকালে চোখ না ধুয়ে ফোন ঘাঁটা একদমই উচিত নয়। ফোনের নীল আলো আপনার চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। মোবাইল থেকে নির্গত হওয়া রশ্মি চোখের উপর মারাত্মক প্রভাব ফেলে। সারা দিন মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। ২) চোখের ক্ষতির সঙ্গে সঙ্গে ব্যাঘাত ঘটে কাজেরও। সকালে উঠেই যদি আপনি আপনার সারা দিনের কাজের তালিকা নিয়ে ভাবতে থাকেন, অথবা সমাজমাধ্যমে আপনার চারপাশের মানুষের কার্যকলাপের খবর পেতে থাকেন, এতে আপনার মানসিক স্থিতি কমতে থাকে। এই খবরগুলি আপনার অস্থিরতা বাড়িয়ে দেয়। কোনও কাজের প্রতি মন দিতে দেয় না। ৩) সকালে উঠেই আপনি মোবাইল থেকে যে সব খবরাখবর পান, সেই সব খবর আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। আর সকাল সকাল দিনটা অত্যধিক চাপের মধ্যে দিয়ে শুরু হলে বাকি গোটা দিনও মাথায় সেই চিন্তাই চলতে থাকবে সর্ব ক্ষণ। ৪) ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটার অভ্যাস ঘুমের চক্রের উপরেও প্রভাব ফেলে। তাই চিকিৎসকেরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠেই ফোন থেকে দূরে থাকার পরামর্শ দেন। এই অভ্যাস স্মৃতিশক্তির উপরেও প্রভাব ফেলে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
