|
শাকিবের তুফান -এ ভিলেন আফরান নিশো?
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাকিবের তুফান -এ ভিলেন আফরান নিশো? ভাইরাল হওয়া সেই স্থিরচিত্রে দেখা যায়, সংবাদমাধ্যম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে তুফান ছবির পোস্টার তুলে দিচ্ছেন আফরান নিশো, রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল। তবে বিষয়টি পুরোপুরি ভুয়া। সিনেমার বাইরে ব্যবসায় শাকিব, বললেন—নাম্বার ওয়ান করবসিনেমার বাইরে ব্যবসায় শাকিব, বললেন—নাম্বার ওয়ান করব ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, আফরান নিশোর হাতে তুফান ছবির পোস্টারের স্থিরচিত্রটি সত্যি নয়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এডিট করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অনুসন্ধান করে মূল ছবিটির বিষয়েও জানিয়েছে। কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, পরিচালক রায়হান রাফীর ফেসবুক পেজে ২০২৩ সালের ২৮ জুলাইয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া গেছে। যেখানে একই মানুষেরা সুড়ঙ্গ সিনেমার পোস্টার তুলে দিচ্ছেন মতিউর রহমানের হাতে। এটিই এডিট করে তৈরি করা হয়েছে ভাইরাল হওয়া তুফানের স্থিরচিত্রটি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে একই কথা জানালেন রায়হান রাফীও। তুফানের সঙ্গে আফরান নিশোর কোনো প্রকার সংশ্লিষ্টতা রয়েছে কি-না জানতে চাইলে তিনি বললেন, ‘এসব ভুয়া বিষয়ে কথা বলাই উচিত না। পুরো বিষয়টিই যে ভুয়া সেটা লক্ষ্য করলেই বোঝা যায়।’ চরকি, আলফা আই ও কলকাতার স্বনামধন্য এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এটির দৃশ্যধারণ শুরু হচ্ছে ভারতের রামুজি ফিল্ম সিটিতে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সেটের কিছু ডামি স্থিরচিত্র, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেপ্রেমীরা। সব ঠিক থাকলে শাকিব খানের সঙ্গে অভিনয় করব: নিশোসব ঠিক থাকলে শাকিব খানের সঙ্গে অভিনয় করব: নিশো অন্যদিকে, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন—তা নিয়েও জল্পনার শেষ নেই শাকিবিয়ানদের। তবে এখনই এ বিষয়ে জানাতে নারাজ পরিচালক রায়হান রাফী। শুধু বললেন, ‘আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে। এর মধ্যেই হয়তো আমরা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানাব।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
