|
পুলিশের অভিযানে প্রতিবন্ধি মাদককারবারি হোতাসহ আটক-৮
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() পুলিশের অভিযানে প্রতিবন্ধি মাদককারবারি হোতাসহ আটক-৮ মঙ্গলবার (৩০ জানুয়ারি) পৌর এলাকার নয়াগোলা মোড়ের পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। গ্রেপ্তারকৃত কারবারীরা হলো, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম (৩৫), একই গ্রামের হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), পলশা গ্রামের জুবায়ের হোসেন (২১), একই গ্রামের মামুন ইসলাম (৩৫), বালিয়াডাঙ্গা বড়ঘাট এলাকার আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গা গ্রামের আলামিন ইসলাম (২৬), আজাইপুর মহল্লার আলিউল ইসলাম (৪৫) ও নাচোল থানার পাহাড়পুর মমিনপাড়া গ্রামের মো. আলম (২২)। ওসি মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা থেকে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হচ্ছে। গোপন তথ্যে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নয়াগোলা মোড়ের পাশের একটি কলাবাগানে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। ওই সময় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারীর প্রধান শারীরিক প্রতিবন্ধী মনিরুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ সদস্যদেরকে কারবারিরা জানায়, গাঁজাগুলো চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে কলাবাগানে ভাগাভাগি করা হচ্ছিল। গ্রেপ্তার পরবর্তী তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে আইনগত ব্যাবস্থা নেয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
