|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-১
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-১ গ্রেপ্তার আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত. রইস উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৩৫)। এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। জানাগেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকার বালিয়াদিঘী গ্রাম দিয়ে অবৈধ অস্ত্র এবং গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পায় বিজিবি। এরই প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া'র দিকনির্দেশনায় উপ অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে। এরই মধ্যে বিকেল ৪ টার দিকে ২ জন মোটরসাইকেল আরোহী সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে বিজিবি টহল দল তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে টহল দল মোটরসাইকেলের পেছনে বসে থাকা আরোহীর জ্যাকেট টেনে ধরলে সে নীচে পড়ে যায় এবং অপর আরোহী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পড়ে যাওয়া ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগাজিন উদ্ধার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজিবি। উল্লেখ্য, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১ বছরে (২০২৩সাল) সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জন আসামীসহ ২২টি দেশী/বিদেশী পিস্তল, ৩৮৪ রাউন্ড গুলি এবং ৩৬ টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
