|
নরসিংদীতে পিঠা উৎসবের ২য়দিনে যাত্রাপালা আলোমতির প্রেমকুমার অনুষ্ঠিত
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
|
![]() নরসিংদীতে পিঠা উৎসবের ২য়দিনে যাত্রাপালা আলোমতির প্রেমকুমার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া,নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ক্রীড়া সংস্থার সেক্রেটারি শাহিনুর ভূঁইয়া সহ জেলা পর্যায়ের অন্যান্য গুণীব্যক্তিদ্বয়। দিনব্যাপী পিঠা উৎসবে সকল শ্রেণী পেশাজীবি মানুষের উপচে পড়া ভীড় ছিল। পিঠা উৎসবের স্টল গুলোতে নারী উদ্যোক্তাদের নিখুঁত হাতের ছোঁয়ায় নকশা যুক্ত নানা রকমের সুস্বাদু পিঠা সকল বয়সী মানুষকে স্বাদে ও গন্ধে মন মাতিয়ে তোলে। বাহারি রঙের পিঠার মধ্যে রয়েছে নকশী পিঠা,বাপা পিঠা, পুলি পিঠা সহ দই-মিষ্টি, তিলের নাড়ু আরো অনেক রকমের সুস্বাদু পিঠা। পিঠা উৎসবে ঘুরতে আসা দর্শনার্থীরা স্টলে বসে পিঠা খেয়ে বাসার জন্য নকশী পিঠা পার্সেল করে নিতেও দেখা গেছে। এ যেন একটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এ পিঠা উৎসবকে ঘিরে। পিঠা উৎসবের সামনের আঙ্গিনায় তমালতলা গাছের নিচে প্রতিদিন সন্ধ্যায় জেলা পর্যায়ের সাংস্কৃতিক সংগঠন গুলো আবহমান বাংলার ঐতিহ্যে লালিত বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাট্য অনুষ্ঠান ও যাত্রাপালা পরিবেশনের মাধ্যমে দর্শকশ্রোতাদের আনন্দ দেয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় একাডেমির শিক্ষার্থীরা গান, নৃত্য , অভিনয়, আবৃত্তি, কোরিওগ্রাফি পরিবেশন করেন।নরসিংদীর লোকনাথ নাট্যগোষ্ঠীর অংশগ্রহণে আলোমতি প্রেমকুমার যাত্রাপালাটি বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারো দর্শক শ্রোতাদের মন কেড়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
