ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
স্বর্ণার আইফোন ও ডলার চুরির অভিযোগে আরেক ক্রিকেটারের স্বামী গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 2:23 PM

স্বর্ণার আইফোন ও ডলার চুরির অভিযোগে আরেক ক্রিকেটারের স্বামী গ্রেপ্তার

স্বর্ণার আইফোন ও ডলার চুরির অভিযোগে আরেক ক্রিকেটারের স্বামী গ্রেপ্তার

বাসা থেকে দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলারসহ একটি ব্যাগ চুরির অভিযোগ করেন জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য স্বর্ণা আক্তার। এই অভিযোগে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। তবে অভিযোগটি আনা হয়েছে আরেক ক্রিকেটারের স্বামীর বিরুদ্ধে। দিনাজপুর থেকে আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি আভিযানিক দল।

বুধবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এ ঘটনার পর র‍্যাব ছায়া তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি আল-আমিন ঢাকা থেকে পালিয়ে দিনাজপুরে আত্মগোপন করেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান ক্রিকেটার নুঝহাত তানিয়ার স্বামী। স্বর্ণা ও তানিয়া ঢাকার পূর্ব রাজাবাজারের একই ফ্ল্যাটে থাকেন। চুরির অভিযোগে সোমবার আল-আমিন দেওয়ান আযানের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করেন স্বর্ণা। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ব রাজাবাজারের ওই ফ্ল্যাটে স্বর্ণা, তানিয়াসহ মোট চারজন থাকেন। তানিয়ার সঙ্গে ১২ দিন আগে বিয়ে হয় আল-আমিন দেওয়ান আযানের।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, মো. আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনিপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনি ও তার তিন রুমমেট।

বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান মাঠে গিয়ে ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তুলে দুপুর ১২টার দিকে চলে যান। এরপর থেকে ব্যাগে আইফোন থার্টিন-প্রো এবং আইফোন থার্টিন মিনি খুঁজে পাননি।

এই নারী ক্রিকেটার আরও অভিযোগ করেন, অন্য ফোন থেকে দুটি নম্বরে কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়। মাঠের অনুশীলন শেষে বাসায় ফিরে ফ্ল্যাটের মূল দরজা বন্ধ পান তিনি। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে কক্ষের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওয়ারড্রবে থাকা সাড়ে ৩ হাজার ডলার, ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, ব্যাংকের চেকবই ও ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়ে গেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status