ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি মাশরাফির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 2:20 PM

হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি মাশরাফির

হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি মাশরাফির

জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে চলতি বিপিএল থেকে বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের চলতি সংস্করণে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন মাশরাফি। তাঁর সিলেটও ৫ ম্যাচ খেলে এখনো জয় তুলে নিতে পারেনি।

সিলেট স্ট্রাইকার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন এবং ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এই মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।’ বিজ্ঞপ্তিতে মাশরাফিকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির

বিপিএলে গতকাল ‘ঘরের মাঠ’ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফরচুন বরিশালের কাছে ৪৯ রানে হেরেছে সিলেট। এ ম্যাচে চারে ব্যাটিংয়ে নেমে ২ রানে আউট হন মাশরাফি। বোলিং করেননি। এর আগে ৪ ম্যাচে মোট ৭.৩ ওভার বল করে ১ উইকেট নিয়েছেন মাশরাফি। ফ্র্যাঞ্চাইজির ইচ্ছা পূরণ করতে গিয়ে খেলার মতো ফিট না থেকেও খেলে যাচ্ছিলেন তিনি। মাশরাফির অধিনায়কত্বের ওপর আস্থা রেখেছিল সিলেট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status