ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
জায়েদ খানের সঙ্গে নির্বাচন করবেন না মিশা সওদাগর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 12:45 PM

জায়েদ খানের সঙ্গে নির্বাচন করবেন না মিশা সওদাগর

জায়েদ খানের সঙ্গে নির্বাচন করবেন না মিশা সওদাগর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের ১৭তম নির্বাচনে চিত্রনায়িকা নিপুণ আক্তার ও চিত্রনায়ক জায়েদ খানের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব এখনো শেষ না হলেও ঘনিয়ে এসেছে ১৮তম নির্বাচন। আগামী ১ ফেব্রুয়ারি সমিতির বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে। তবে এরই মধ্যে ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর জানালেন, শিল্পীরা চাইলে তিনি নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে জায়েদ খানের সঙ্গে প্যানেল না করার বিষটিও জানালেন এ খল-অভিনেতা।


এর আগে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ করেছেন মিশা সওদাগর। চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গেই দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশেষ ১৭তম নির্বাচনেও জায়েদ খানের প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু এবার তার প্যানেলে থাকতে চাইছেন না বলে জানালেন মিশা সওদাগর।

এ অভিনেতা বলেন, জায়েদ খান আমার ছোট ভাই। ওর সঙ্গে আমি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমার চাওয়া সংগঠনে নতুন নেতৃত্ব আসুক। আমি যদি এবার নির্বাচন করি, তাহলে নতুন কারও সঙ্গে করব।

তিনি বলেন, আমি একজন সলিড মানুষ। সবসময় সলিড কথা বলতেই পছন্দ করি। এ জন্য বলব, জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই আমার। জায়েদ খান অনেক ব্যস্ত এখন। তার হাতে অনেক কাজ। এ জন্য ওর রেস্ট নেয়া উচিত।

এ খল-অভিনেতা আরও জানালেন, শিল্পী সমিতি বর্তমানে যে অবস্থানে আছে, তার থেকেও ভালো অবস্থানে নেয়া সম্ভব। তার ভাষ্যমতে―বর্তমান কমিটি কী করেছে না করেছে, সেসব নিয়ে আলোচনা-সমালোচনা করতে চাই না। সভাপতি ইলিয়াস কাঞ্চন আমার বড় ভাই আর নিপুণ আমার ছোট বোন। তাদের কাউকে আমি ছোট করতে চাই না।

তিনি বলেন, যতটুকু সম্ভব হয়েছে তারা তাদের মতো করে দায়িত্ব পালন করেছে। ভালো-খারাপ সেটা বলার অধিকার সমিতির সদস্যদের। অনেকের সঙ্গে অবশ্য আমার কথাও হয়। সেই প্রেক্ষিতে বলছি, এর থেকেও ভালো পদক্ষেপ নেয়ার অনেক সুযোগ ছিল তাদের।

প্রসঙ্গত, মিশা সওদাগর অভিনীত ডজন খানেক সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। নির্মাতা বদিউল আলম খোকনের ‘আগুন’, শাহীন সুমনের ‘কুস্তিগির’ এর শুটিং ইতোমধ্যে শেষ করেছেন। আর দেবাশীস বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, মোহাম্মাদ ইকবালের ‘রিভেঞ্জ’-‘ডেড বডি’, রায়হান খানের ‘পায়েল’, রোমানের ‘লিপস্টিক’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমার শুটিং করছেন এ অভিনেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status