|
১৪ কোটি টাকার মালিক, ভারতের শীর্ষ ধনী এই শিশুশিল্পীকে চেনেন?
নতুন সময় প্রতিবেদক
|
![]() ১৪ কোটি টাকার মালিক, ভারতের শীর্ষ ধনী এই শিশুশিল্পীকে চেনেন? এই অভিনয়শিল্পী আর কেউ নয়, সারা অর্জুন। তার বাবা রাজ অর্জুনও অভিনয়ের মানুষ, দেখা গেছে হিন্দি ও দক্ষিণি সিনেমায়। সারা মাত্র দুই বছর বয়সে বিজ্ঞাপনচিত্রে কাজ করে। এরপর ছয় বছর বয়সে একটি হিন্দি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করে। ২০১০ সালে এ এল বিজয় পরিচালিত তামিল সিনেমা ‘ডেইবা থিরুমঙ্গল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। সালমান খান, ঐশ্বরিয়া রাই, রাজকুমার রাওয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছে সারা। তাকে দেখা গেছে ‘এক থি ডায়েন’, ‘জয় হো’, ‘জজবা’ ইত্যাদি সিনেমায়। ২০২২ সালে মণি রত্মম পরিচালিত ‘পোন্নিইন সেলভান’-এ দেখা যায় সারাকে। বক্স অফিসে ব্যাপক ব্যবসায়িক সাফল্য পাওয়া সিনেমাটিতে ঐশ্বরিয়া রাইয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করে সারা। পুরস্কার পাওয়া শিশুশিল্পী থেকে ১০০ কোটি পারিশ্রমিক পাওয়া তারকা, জন্মদিনে তাকে নিয়ে ১০ তথ্য ডিএনএ জানিয়েছে, সারা এখন সাড়ে ১০ কোটি রুপির বেশি সম্পদের মালিক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা। তার বয়স এখন ১৭ বছর। ভারতের শিশুশিল্পীদের মধ্যে এত সম্পদ নেই আর কারও। সারা এখনো সমানতালে কাজ করে যাচ্ছে। চলতি বছরই মুক্তি পাবে তার তামিল সিনেমা ‘কোটেশন গ্যাং’।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
