ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
চীনে নকল রোনালদো!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 January, 2024, 2:42 PM

চীনে নকল রোনালদো!

চীনে নকল রোনালদো!

চীনে নাকি সকল জিনিসেরই নকল করতে পারে। তাদের দেশে নাকি ফোন, ডিম, ঘড়ি, চাল সবকিছুই পাওয়া যায় নকল। এবার চীনে দেখা পাওয়া গেল নকল ফুটবলারের। আর তিনি অন্য কেউ নন, তিনি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।


চলতি মাসে চীনে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল রোনালদোর ক্লাব আল নাসরের। তবে ইনজুরিতে পড়ায়, আপাতত চীন সফর স্থগিত করেছে তারা। সফর বাতিল হওয়ায় চীনের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন রোনালদো। তবে কে বলেছে রোনালদো চীনে সফর করেননি? চীনে দেখা গেল হুবাহু রোনালদোর মতো দেখতে একজনকে।

চীনে একা ঘুরছেন রোনালদো। আর তাকে দেখে সকলে ছবিও তুলছেন। রোনালদোর সঙ্গে ছবি তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রোনালদোর মতো একজন ব্যক্তি আল নাসরের জার্সি পরে আছেন। সকলে তার সঙ্গে ছবি তুলছেন। আর নকল রোনালদো তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি সই-ও দিচ্ছেন।

এক ফুটবলপ্রেমী বলেছেন, 'আমরা আসল রোনালদোর খেলা দেখতে পেলাম না। এটা হতাশার। তবে এটা নিশ্চিত ভাবে দারুণ ব্যাপার। অবিশ্বাস্য হলেও নকল রোনালদোকে হুবহু আসলের মতোই দেখতে।’

এদিকে আগামী বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেসির ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আল নাসরের। তবে ইনজুরি আক্রান্ত রোনালদো সেই ম্যাচেও খেলতে পারবেন বলে মনে হচ্ছে না।    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status