|
সীমান্তে আগ্নেয়াস্ত্র ম্যাগজিন ও গোলাবারুদ-সহ আটক-১
নতুন সময় প্রতিনিধি
|
![]() সীমান্তে আগ্নেয়াস্ত্র ম্যাগজিন ও গোলাবারুদ-সহ আটক-১ জানা যায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে মাদক অস্ত্র চোরাচালানে সজাগ থেকে বিশেষ দায়িত্ব পালনের নির্দেশনা বাস্তবায়ন করছে বিজিবি। এর প্রেক্ষিতে রবিবার (২৮জানুয়ারী) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জমিনপুর গ্রামের একটি আম বাগানে আগ্নেয়াস্ত্র চোরাচালানের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ৫৯ বিজিবি জোওয়ানরা। এসময় তেলকুপি বিওপির নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে ওই কারবারির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় আভিযানিক দলের সদস্যরা। পরবর্তীতে বিজিবির উপস্থিতী টের পেয়ে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয়। পরে ওই এলাকার স্থানীয় দু'জন ইউপি সদস্য (বিনোদপুর ইউপি ১নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন ও শাহাবাজপুর ইউপি ৭নং ওয়ার্ড সদস্য কাশেদ হোসেন)'র উপস্থিতীতে তার দেহ তল্লাসি করে ১টি আগ্নেয়াস্ত্রসহ দু'টি ম্যাগজিন ও ৬রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে জব্দ করে বিজিবির আভিযানিক দলের সদস্যরা। সোমবার (২৯জানুয়ারী) দুপুরে গোবরাতলা দপ্তরে ৫৯বিজিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে অবহিত করেন ৫৯বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, তিনি আরও জানান গত রবিবার (২৭জানুয়ারী) রাতে উপজেলার বিনোদপুর এলাকার জমিনপুর গ্রামের ইমাজউদ্দিনের ছেলে করিম, আবুল কালামের ছেলে সোহেল রানা (কোদা), মাতরুল ইসলামের ছেলে রায়হান কবিরসহ চারজন মিলে ভারত থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে রুপচাঁন রনির জিম্মায় রাখা ছিলো। পরে জব্দকৃত আলামতসহ উপজেলার জমিনপুর এলাকার ইসমাইল পুত্র, আটক আসামী রুপচাঁনকে জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রকৃয়াধীন জানায় অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া। উল্লেখ্য, রহনপির ব্যাটালিয়ন (৫৯বিজিবি) গত এক বছরে (২০২৩ইং সাল) সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকার অভিযানে ১২জন অভিযুক্ত আসামীসহ ২১টি দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র (পিস্তল) ৩৭৯রাউন্ড গুলি ও ৩৪টি ম্যাগজিন আটক করেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন মাদক অস্ত্র গোলাবারুদসহ সকল চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে তৎপরতা বৃদ্ধিসহ বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
