|
দেশের বাজারে ইনফিনিক্সের ইনবুক সিরিজের ২ ল্যাপটপ
নতুন সময় ডেস্ক
|
|
দেশের বাজারে ইনফিনিক্সের ইনবুক সিরিজের ২ ল্যাপটপ এক্স২ ল্যাপটপটির ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি একবার চার্জে টানা নয় ঘণ্টা পর্যন্ত চলবে। সাথে থাকা ৪৫ ওয়াটের সি-টাইপ চার্জার দিয়ে ল্যাপটপ ও ফোন উভয়ই চার্জ করা যাবে। ইনফিনিক্সের ইনবুক ওয়াই২ প্লাস ল্যাপটপটি বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের প্রথম ল্যাপটপ। এতে আছে একাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর। এই ল্যাপটপটিও চলে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে। এর ধারণক্ষমতা ৫১২ জিবি এনভিএমই এসএসডি এবং সাথে আছে ৮ জিবি র্যাম। এছাড়াও ওয়াই২ প্লাস-এ আছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এর ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারির সাহায্যে দিনব্যাপী কাজ করা যাবে স্বচ্ছন্দে। ইনফিনিক্সের এই ল্যাপটপটির ওজন ১.৮ কেজি এবং এতেও আছে ৪৫ ওয়াট এডাপ্টারের টাইপ-সি চার্জার। রূপালি ও ধূসর — এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ওয়াই২ প্লাস। এর বাজারমূল্য বর্তমানে ৫৮,৯৯০ টাকা। ইনফিনিক্সের ইনবুক সিরিজের এই ল্যাপটপ দুটি এখন পাওয়া যাচ্ছে ইনফিনিক্স স্টোর, অনুমোদিত রিটেইলার এবং দারাজে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
