ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 January, 2024, 2:00 AM

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট

বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা খোয়ালেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তাকে টপকে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসাবে ফোর্বসের বিলিওনিয়ার তালিকায় উঠে এসেছেন ফরাসি ব্যবসায়ী ও এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট।

রবিবার ফোর্বসের দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার লিস্টে দেখা যাচ্ছে, বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে নিয়েছেন ফ্রান্সের বিলাসবহুল পোশাক ও দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান লুই ভুতোঁ মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ১৪২ দশমিক ২ বিলিয়ন নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। আরও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন পঞ্চম স্থানে। তার সম্পদের পরিমাণ এবং ১৩৯ দশ ১ বিলিয়ন ডলার।


ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, একদিকে যেখানে শুক্রবার এলভিএমএইচ-র শেয়ার দর ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানেই ইলন মস্কে মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার দরে পতন হয়েছে ১৩ শতাংশ। আর্নল্টের সম্পত্তি একদিনেই বৃদ্ধি পেয়েছে ২৩.৬ বিলিয়ন ডলার। অপরদিকে ১৮ বিলিয়ন বা ১৮০ কোটি ডলার খুইয়েছেন মাস্ক। তাতেই ইলন মাস্ককে পিছনে ফেলেছেন আর্নল্ট।

প্রসঙ্গত, এলভিএমএইচের সিইও আর্নল্ট বিগত চার দশক ধরে বিলাসবহুল ব্রান্ডের সাম্রাজ্য তৈরি করেছেন। তার সংস্থার অধীনে রয়েছে লুই ভুতোঁ, ট্যাগ, ডোম পেরিনন, ফেন্ডি, ডিওর, টিফিন অ্যান্ড কোং, মার্ক জেকব, ফেন্ডি, সেলিনের মতো ব্রান্ড। গত এপ্রিলেই এলভিএমএইচ প্রথম ইউরোপীয়ান কোম্পানি হয়ে উঠেছিল, যার মার্কেট ভ্যালু বা ৫০০ বিলিয়ন ডলার পার করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status