ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হাসপাতাল থেকে তুলে নেয়া হলো ‘ধর্ষণের শিকার’ সেই কলেজছাত্রীকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 January, 2024, 12:00 AM

হাসপাতাল থেকে তুলে নেয়া হলো ‘ধর্ষণের শিকার’ সেই কলেজছাত্রীকে

হাসপাতাল থেকে তুলে নেয়া হলো ‘ধর্ষণের শিকার’ সেই কলেজছাত্রীকে

খুলনায় হাসপাতাল থেকে ‘ধর্ষণের শিকার’ এক কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


রোববার (২৮ জানুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে ৬-৭ জন ব্যক্তি খুমেক হাসপাতালের ওসিসি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে থেকে একটি মাইক্রোবাসে ঐ নারীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় জনতার হাতে তৌহিদ নামের একজন আটক হয়।

প্রসঙ্গত, খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ তুলে ঐ কলেজছাত্রী। শনিবার রাত সোয়া ১১টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


ঐ ছাত্রীর অভিযোগ, উপজেলা চেয়ারম্যান বিয়ের আশ্বাস দিয়ে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সর্বশেষ শনিবার রাতে ডুমুরিয়ার শাহপুরে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে ধর্ষণের ঘটনা ঘটে।

২৮ বছর বয়সী ওই কলেজছাত্রীর বাড়ি ডুমুরিয়ার একটি গ্রামে। তিনি স্থানীয় একটি কলেজে পড়েন। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার সুমন রায় বলেছেন, শনিবার রাতে ঐ কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে আসেন। এরপর তাকে ওসিসিতে ভর্তি করা হয়। এরপর ওসিসি থেকে হাসপাতালে আসার পথে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেছেন, এ ঘটনায় ঐ কলেজছাত্রী বা তার পরিবারের কেউ এখনও থানায় কোনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status