ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ১
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Sunday, 28 January, 2024, 11:34 PM

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ৩৬৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ রুবেল আলী (২৮) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। গত শুক্রবার (২৬জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহারপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 

রুবেল জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন হঠাৎপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। শনিবার (২৭জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, গ্রেপ্তারকৃত কারবারি রুবেল মাদক ব্যবসায় জড়িত।

তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহে লিপ্ত থাকার তথ্য রয়েছে র‍্যাবের নিকট। গত শুক্রবার রাতে ওই গ্রাম দিয়ে মাদক পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই গ্রামে মাদক বিরোধী ফাঁদ পাতে। 

পরে ফেনসিডিল পাচারের সময় হাতেনাতে গ্রেপ্তার হয় রুবেল। পরে এ ঘটনায় অভিযুক্ত কারবারিকে মামলা দায়েরের মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কথা জানায় র‌্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status