ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
স্বতন্ত্র আবার বিরোধী দল হয় কীভাবে, প্রশ্ন কাদেরের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 January, 2024, 1:25 PM

স্বতন্ত্র আবার বিরোধী দল হয় কীভাবে, প্রশ্ন কাদেরের

স্বতন্ত্র আবার বিরোধী দল হয় কীভাবে, প্রশ্ন কাদেরের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্রতো স্বতন্ত্রই। তাঁরা আবার বিরোধী দল হয় কী করে। আজ রোববার সকালে মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘স্বতন্ত্রতো স্বতন্ত্রই, তাঁরা আবার বিরোধী দল হয় কীভাবে। জাতীয় পার্টির বেশ কয়েকজন সদস্য আছেই। এক সময় তো সুরঞ্জিত সেন গুপ্ত একাই বিরোধী দলে ছিলেন। তখন কী সংসদ চলেনি? কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না।’

কাদের বলেন, ‘কঠিন সময় অতিক্রম করার সাহস ও অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে। ভবিষ্যতেও থাকবে।’

আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করলে তা রক্ষায় সরকার ভূমিকা রেখে যাবে বলেও উল্লেখ করেন কাদের। বলেন, জনগণের সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব।

সম্প্রতি মিয়ানমারে রাখাইনদের ওপর সেনাবাহিনীর হামলার বিষয়ে কাদের বলেন, এর আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছিল তখন অনেক উসকানি ছিল। বাংলাদেশ উসকানিতে পা দেয়নি। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতে যাবে না। আলোচনা করে সমাধান করবে বাংলাদেশ।

ড. ইউনূস প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, গরীব মানুষের টাকা আত্মসাৎ করে সরকারকে দোষারোপ করা অনুচিত।  যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা মামলা করেছেন ইউনূসের বিরুদ্ধে, সরকার নয়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status