ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সাকিব কি এখন শুধুই বোলার?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 January, 2024, 1:23 PM

সাকিব কি এখন শুধুই বোলার?

সাকিব কি এখন শুধুই বোলার?

দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের ৮ উইকেট পড়ে গেলেও ব্যাটিংয়ে নামেননি সাকিব আল হাসান। আভাস মিলেছিল আগের দিনই। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আট নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। এবার সেটিও হল না। একে একে রংপুর রাইডার্সের আট উইকেট পড়ার পরও নামেননি সাকিব। কেবল বোলার হিসেবেই যেন দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটি খেলছেন বিশ্ব সেরা অলরাউন্ডার!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দেখা গেল এই ঘটনা। চোখের সমস্যায় ভুগতে থাকা তারকা অলরাউন্ডারকে দশ নম্বরেও ব্যাটিংয়ে নামায়নি রংপুর। যেন বিশেষজ্ঞ বোলার হিসেবে এগারো নম্বরে রাখা হয়েছে তাকে।  

একই মাঠে শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে আট নম্বরে নেমেছিলেন সাকিব। ম্যাচ শেষে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানান, যথাযথ প্রস্তুতি না থাকায় সাকিবকে এতটা পরে নামানো হয়েছে।  

সেই প্রস্তুতির ঘাটতি মেটাতে শনিবার রংপুরের ম্যাচের অনেক আগেই দুপুরে একাকী ব্যাটিং অনুশীলন করেন সাকিব। ব্যাটিং পরামর্শক শাহরিয়ার নাফীস, বোলিং কোচ মোহাম্মদ রফিক ও একজন নেট বোলার নিয়ে নেটে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটান বাংলাদেশের অধিনায়ক।

ওই ব্যাটিং সেশনে অবশ্য সাবলীল দেখা যায়নি সাকিবকে। বিশেষ করে লেগ সাইড বা পায়ের ওপর থাকা ডেলিভারিতে অস্বস্তিতে ভোগেন তিনি। চোখের সমস্যার কারণে বল দেখতে কষ্ট হওয়ায় ব্যাটিং স্টান্স আর হেড পজিশনও নড়ে যাচ্ছিল বারবার।  

তখনই মূলত বোঝা গিয়েছিল, ম্যাচে তার ব্যাটিং করা হবে বেশ কঠিন। শেষ পর্যন্ত সেটিই হলো। রিপন মণ্ডল, হাসান মাহমুদরা ব্যাটিংয়ে নামলেও ইনিংস শেষ হওয়া পর্যন্ত ডাগ আউটেই থেকে যান সাকিব। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status