ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
শোয়েবের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 January, 2024, 1:10 PM

শোয়েবের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা

শোয়েবের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক গত শনিবার (২০ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সানা জাভেদসহ নিজের ছবি পোস্ট করে তৃতীয় বিয়ের কথা জানান দেন।

বিয়ের সাজে সানার সঙ্গে দাঁড়িয়ে তোলা সেই ছবিটি পোস্ট করে পবিত্র কোরআন শরিফের আয়াত উদ্ধৃত করে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে’।

অর্থাৎ, সানার সঙ্গে জীবনের নতুন জোড়া বেঁধেছেন ৪১ বছর বয়সী এ ক্রিকেটার। কিন্তু এটা শোয়েবের জীবনে প্রথম ‘জোড়া’ নয়, তার বিবাহিত জীবনে সানিয়া আসার আগে আয়েশা সিদ্দিকী নামেও এক নারী এসেছিলেন।

মালিক-সানিয়ার ব্যক্তিগত জীবন এখন প্রকাশ্যে। তাই নানা রকম জল্পনাও ঘুরছে চারদিকে। শোয়েবের পরিবারও দাঁড়িয়েছে সানিয়ার পক্ষে। আর এরই মাঝে মুখ খুলেছেন পাকিস্তানের অভিনেত্রী আয়েশা ওমর। সম্প্রতি একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানালেন, তার পরিবারের লোকেরা ভাবেন যে শোয়েবই তার স্বামী। খবর টাইমস অব ইন্ডিয়া

সানার সঙ্গে বিয়ের আগে এ পাক অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়ে গিয়েছিল শোয়েবের। তখন অনেকেই ভেবেছিলেন সানিয়ার সঙ্গে বিচ্ছেদ করে আয়েশাকে বিয়ে করবেন তিনি। শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু এ দু’জনকে নিয়ে জল্পনা যে জোরালো ছিল তা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী আয়েশা।

পডকাস্টে আয়েশা বলেন, আমি বিষয়টি নিয়ে খুব ভয় পেয়েছিলাম, এখন অনেকটাই কম। আগে শোয়েবের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে কথা শুনলে আমার প্যানিক অ্যাটাক হত। লোককে ফোন করে জিজ্ঞাসা করতাম কেন এ রকম হচ্ছে। ওরা আমাকে শান্ত হয়ে ফোন বন্ধ করে দেয়ার কথা বলত। ভেবেছিলাম জীবনের সবচেয়ে খারাপ ঘটনাটাই আমার সঙ্গে ঘটেছে। সোশ্যাল মিডিয়া আমাদের দু’জনের অনেক ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়েছিল। কতই না জল্পনা হয়েছে এটা নিয়ে। মানুষ তো শোয়েবের সঙ্গে আমার বিয়েই দিয়ে দিয়েছিল।

আয়েশা আরো জানান, তার পরিবারের কিছু সদস্য এখনও বিশ্বাস করে শোয়েবের সঙ্গে তার বিয়ে হয়েছে, যা মেনে নেয়া কঠিন। আয়েশার কথায়, এখনও দূরসম্পর্কের অনেক আত্মীয়ের সঙ্গে দেখা হলেই ওই প্রসঙ্গে কথা হয়। ওরা ভাবে আমার সঙ্গে শোয়েবের বিয়ে হয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন আমার পছন্দ কী রকম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status