ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
কোটি টাকা টানেনি ইলিয়াস কাঞ্চনকে, টানল জাহাঙ্গীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 January, 2024, 2:24 AM

কোটি টাকা টানেনি ইলিয়াস কাঞ্চনকে, টানল জাহাঙ্গীর

কোটি টাকা টানেনি ইলিয়াস কাঞ্চনকে, টানল জাহাঙ্গীর

কোটি টাকা পারিশ্রমিকে একটি পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব এসেছিল  চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে। কিন্তু সেটি তিনি ফিরিয়ে দিয়েছেন বলেই জানিয়েছেন। কারণ পণ্যটি তার পছন্দ হয়নি। মানুষ তাকে ভালোবাসেন, তার কথার উপর বিশ্বাস করে পণ্য ব্যবহার করবেন তাই টাকার বিনিময়ে যেনো তেনো পণ্যের বিজ্ঞাপনে করতে রাজি নন বলেই জানালেন এই অভিনেতা।

সম্প্রতি  একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞাপনের শুটিং শেষ করেই তিনি জানালেন কথাগুলো।  ইলিয়াস কাঞ্চন বলেন,‘অনেক আগেই আমি গৎবাঁধা কাজ ছেড়ে দিয়েছি। মাঝে একটি বিজ্ঞাপনে আমাকে এক কোটি টাকা অফার করেছিল আমি করিনি। সেটি ছিল একটি পাথরের আংটির বিজ্ঞাপন। আমি লোভী হলে বিজ্ঞাপনটি করে ফেলতাম। প্রোডাক্ট পছন্দ হয়নি, স্ক্রিপ্ট ভালো ছিল না তাই করিনি।’


কোটি টাকা প্রস্তাবের বিজ্ঞাপনে না টানলেও টেনেছে নির্মাতা ও অভিনেতা হাসানা জাহাঙ্গীরে ‘আবরার টুরস অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া নির্মাতার  বিজ্ঞাপনের প্রস্তাবে রাজি হয়ে যান ইলিয়াস কাঞ্চন। 

হাসান জাহাঙ্গীর  বলেন, ‘আমি বরাবরই ভালো কিছু কাজ করার চেষ্টা করি। বিজ্ঞাপনে স্ক্রিপ্ট, নির্মাণ দুটো নিয়েই কাজ করার সুযোগ থাকে। সুতরাং প্রতিটি বিজ্ঞাপন আমি গুরুত্বসহকারে করি। আশা করি, ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে যে বিজ্ঞাপনটি নির্মাণ করলাম, সেটি দর্শকের মনে দাগ কাটবে। কাঞ্চন ভাই খুবই বড় মনের মানুষ, জাদরেল অভিনেতা।’


নতুন বিজ্ঞাপনটি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন,, ‘হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমি আর প্রয়াত এটিএম শামসুজ্জামান ভাই প্রথম কাজ করি। সম্ভবত এটি ২০০০ সালের আগের ঘটনা। সেই থেকে হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমার হৃদ্যতা। তারপর মাঝে মাঝে কাজ করেছি। অনেকদিন পর তার এই বিজ্ঞাপনে অভিনয় করলাম। আশা করি, বিজ্ঞাপনটি টিভিতে প্রচার হলে আপনাদেরও পছন্দ হবে। আমার অনেকগুলো ভালো কাজের মধ্যে হাসান জাহাঙ্গীরের এই কাজটি অন্যতম। সে খুব ভালো বিজ্ঞাপন নির্মাণ করে।’

‘বরেণ্য অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, চিত্রনায়িকা মৌসুমী, প্রয়াত এটিএম শামসুজ্জামান, ডক্টর এনামুল হক, ইলিয়াস কাঞ্চন ভাইদের মতো গুণী মানুষের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখছি। শেখার কোনো শেষ নেই। তাদের কাছে আমি নির্মাতা-অভিনেতা নই; তাদের ভালো লাগার ছোট ভাই। আশা করি, আগামী ঈদেও ওয়েব সিরিজসহ ঈদের নাটকে চমক থাকবে।’ বলেন হাসান জাহাঙ্গীর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status