ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বলিউডে ফিরছেন প্রীতি জিনতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 January, 2024, 1:55 AM

বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

নব্বইয়ের দশকের শেষের দিকে শাহরুখ খান অভিনীত ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিনতা। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো বড় বড় তারকাদের সঙ্গে।

এরপর গত দেড় দশকে সিনেমার পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। সেই বিরতির অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। শোনা যাচ্ছে, বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গিয়েছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।

প্রীতির প্রথম ছবি, ‘দিল সে
’। মণি রত্নম পরিচালিত ওই ছবির মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি প্রীতির। তার পরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’-র মতো ছবিতে কাজ করেছেন প্রীতি।

‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ছবিতে সানির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status