ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ইবিএল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Thursday, 25 January, 2024, 1:25 PM

চাঁপাইনবাবগঞ্জে ইবিএল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ইবিএল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ইস্টার্ন ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪জানুয়ারী) সকালে জেলা শহরের বড় ইন্দারা মোড়ে এই ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, আনুষ্ঠানিক এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনের শুরুতে কুরআন তিলাওয়াত শেষে ফিতা ও কেক কেঁটে উদ্বোধনের সূচনা করা হয়। এর আগে অতিথীদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

এতে প্রধান অতিথীর আলোচনায় এমপি ওদুদ বলেন এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যুবকদের কিছুটা হলেও কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে আগামীতে অন্যরাও যদি ব্যাবসা সফল হবার মতো কোনও সম্ভাব্য স্থানে এজেন্ট ব্যাংকিং এর শাখা পরিচালনা করতে আগ্রহী হয় তবে যেন সেই সুযোগ করে দেন ব্যাংক কর্তৃপক্ষ। এসব কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে জেলার ব্যাংকার কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন এমপি ওদুদ।

ইবিএল এজেন্ট ব্যাংকিং জেলা শাখার সত্বাধিকারি মোসা. ফরিদা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইবিএল এজেন্ট ব্যাংকিং রাজশাহী শাখার এরিয়া ম্যানেজার মনির আহমেদ চৌধুরী ও কো-অর্ডিনেটর সামবিনুল ইসলাম। এছারাও বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং জেলা শাখার ব্যাবস্থাপনা পরিচালক ফিজিও থেরাপিস্ট ডা. হাসান মাহমুদ, অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক রাইহানুল ইসলাম লুনা, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আসাদসহ অর্ধশত স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সেবা গ্রহীতারা অংশ নেয়।

এসময় বক্তারা বলেন অন্যান্য ব্যাংকের চেয়ে এই এজেন্ট ব্যাংকিং এর শাখা থেকে দেশ বিদেশের ব্যাংকিং খাতের সকল সেবা মিলবে দ্রুততম সময়ে, সেই সাথে এ এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংক সেবা গ্রহীতাদের ভোগান্তির লাঘব হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status