ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্র্যাকের সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়ার প্রস্তাব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 January, 2024, 10:08 AM

ব্র্যাকের সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়ার প্রস্তাব!

ব্র্যাকের সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়ার প্রস্তাব!

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব নতুন শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিতর্কিত একটি বিষয়ে নিয়ে সমালোচনা করায় চাকরি হারিয়েছেন। বিষয়টি নিয়ে দেশ-বিদেশে সব মহলেই চলছে তুমুল সমালোচনা। বিশেষ করে মাহতাবের চাকরি হারানোর বিষয় এবং ব্র্যাকের এমন কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমও বেশ সরগরম।

এদিকে এ ঘটনায় দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান শিক্ষক আসিফ মাহতাবকে চাকরির অফার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এ অফার করেন তিনি।

লাইভে এসে তিনি বলেন, আসিফ ভাইয়ের চাকরি নিয়ে নিয়েছে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যত বেতন দিত, তার ডাবল বেতন দিয়ে আমি আসিফ ভাইকে চাকরি দেব। আসিফ ভাই যদি চাকরি করতে না চান, তা হলে আপনিও (আসিফ) একটি ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন, আমি স্পন্সর করব বাংলাদেশে। লাখো-কোটি মানুষের সামনে আমি ওয়াদা করে যাচ্ছি। আমি চাই আসিফ ভাইকে চাকরি দিতে।

এর আগে গত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষক আসিফ মাহতাব।

অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status