ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করল আইসিসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 2:00 PM

ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করল আইসিসি

ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করল আইসিসি

২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া। এই দুই দল থেকে আট জন ক্রিকেটারকে রাখা হয়েছে আইসিসির সেরা একাদশে।

এর মধ্যে ভারতের ছয় ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির সেরা একাদশে। অপরদিকে বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার থেকে বেছে নিয়েছেন দুই ক্রিকেটারকে।

বিশ্বকাপে ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে খেলে। কিন্তু ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। আইসিসির বেছে নেওয়া দলের অধিনায়ক ভারতের রোহিত শর্মাই। সেই সঙ্গে ওপেনার হিসাবেও রয়েছেন শুভমান গিল। ভারতের দুই ওপেনারকেই রেখেছে আইসিসি। ফাইনালে শতরান করা অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে। যদিও তিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ওপেনার হিসাবেই খেলেছিলেন। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন তিনি।

মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন নিউজ়িল্যান্ডের ড্যারিল মিচেল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। তারা যেমন ইনিংস ধরতে পারেন, তেমনই আবার দ্রুত রান তুলতে পারেন। বিশ্বকাপেও ধারাবাহিকভাবে রান করতে দেখা গেছে তাদের। অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। বাঁহাতি পেসার প্রয়োজনে ব্যাট হাতেও দলে হাল ধরতে দেখা গেছে।

আইসিসির বেছে নেওয়া সেরা একাদশে রয়েছেন চার বোলার। তার মধ্যে দুজন স্পিনার ও দুজন পেসার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা গোটা বছর ভালো বল করেছেন। বিশ্বকাপেও ধারাবাহিকভাবে উইকেট নিয়েছিলেন তিনি। জাম্পাকে দলে রেখেছে আইসিসি। সেই সঙ্গে রয়েছেন তিন ভারতীয় বোলার। স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। এবারের বিশ্বকাপে শামি সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন।

সেরা একাদশে আছেন যারা
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মোহম্মদ সিরাজ, কুলদীপি যাদব এবং মোহাম্মদ শামি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status