|
শহরে শৌচাগার না থাকায় জনভোগান্তি চরমে!
এনামুল হক বাদশা, ফেনী
|
![]() শহরে শৌচাগার না থাকায় জনভোগান্তি চরমে! বর্তমানে ফেনী আধুনিক শহরে রূপান্তরিত হলেও কার্যত পৌর এলাকায় কোন গণশৌচাগার নেই। এটি পৌর শহরের অন্যতম প্রধান সমস্যা বলে মনে করেন শহরে আসা সাধারণ জনগণ। সরেজমিনে শহরে ঘুরে দেখা গেল, বিভিন্ন ভবনের চিপায়, দেয়ালে ও রাস্তার আশেপাশে মল-মূত্র ত্যাগ করার চিত্র। পুরুষরা এসব স্থানে মল-মূত্র ত্যাগ করলেও শহরে আসা নারীরা পড়েন চরম ভোগান্তিতে! ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের জাহানারা বেগম বলেন, নারীদের জন্য শৌচাগার সমস্যা আরো বেশি প্রকট আকার ধারণ করেছি। বিভিন্ন কাজে প্রায় সময়ে ফেনী জেলা শহরে আসতে হয় আমার মতো হাজার হাজার নারীদেরকে। শৌচাগার সমস্যার কারণে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হয় যা অত্যন্ত বিব্রতকর ও লজ্জার বিষয়। পৌর শহরের কয়েকজন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে শৌচাগারের বিষয়ে কথা বলে জানা যায়, ফেনী জেলার ৬টি উপজেলাসহ পাশ্ববর্তী নোয়াখালী ও চট্টগ্রামের অনেক উপজেলার লোকজন কেনাকাটা, চাকুরি, স্বাস্থ্যসেবাসহ নানাবিধ প্রয়োজনে ফেনী শহরে আসেন। এই সময় কারো কারো একাধিকবার মল-মূত্র ত্যাগ করতে হয়। শৌচাগারের অভাবে লোকজন চরম ভোগান্তিতে পড়েন। সহায় নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মঞ্জিলা আক্তার মিমি বলেন, শৌচাগার না থাকার কারণে প্রতিনিয়ত ফেনী শহরে আসা নারীরা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর মতো সুনিদিষ্ট স্থানের অভাবে চরম বিপাকে পড়তে হয় নারীদের। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নাজমুল হাসান সাম্মি বলেন, প্রস্রাব আটকে রাখার ফলে প্রস্রাবের রাস্তায় ইনফেকশনসহ নানাবিধ জটিল রোগীর কবলে পড়ার সম্ভাবনা থাকে। তাই প্রস্রাব আটকে রাখা মোটেই উচিত নয়। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী শহরে শৌচাগার স্থাপনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।মূলত জায়গার অভাবে শৌচাগার স্থাপন করা যাচ্ছে না। ফেনী জেলা প্রশাসক মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। অনতিবিলম্বে ফেনী শহরে শৌচাগার স্থাপন করা হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
