|
সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিকে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা প্রদান
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
|
![]() সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিকে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা প্রদান মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি'র ঢাকাস্থ ধানমন্ডির বাসায় চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন ও সাধারণ সম্পাদক আবুল বাশার রানার নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, কার্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, আবদুর রউফ, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আব্দুর রব লাভলু, ইউসুফ মজুমদার প্রমুখ। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি এর সহধর্মিনী, সুপ্রিম কোর্টের আইনজীবী হনুফা আক্তার রিক্তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
