ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জুয়ার আসর থেকে আ.লীগ নেতা-জনপ্রতিনিধিসহ আটক ১৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 January, 2024, 1:56 PM

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা-জনপ্রতিনিধিসহ আটক ১৩

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা-জনপ্রতিনিধিসহ আটক ১৩

নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে এক আওয়ামী লীগ নেতা ও একজন জনপ্রতিনিধিসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে জুয়ার টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটকরা হলেন— কুতুবপুর গ্রামের মজিবুর রহমান (৩৭), জাকির মিয়া (৩৬), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন (৩২), রফিকুল ইসলাম (২৮),  শরিফ মিয়া (৩৭), সৌরভ মিয়া (২৫), বেরি মুসলিমপুর গ্রামের  কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), মো. বিল্লাল মিয়া (৪০), সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)।  এদের মধ্যে বিল্লাল মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জাকির মিয়া কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

শনিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রামের জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

থানার ওসি আরও জানান, থানায় জুয়া আইনে মামলা করা হয়। পরে আটকদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোনা বিচারিক আদালতে পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status