ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
এখনো উদ্ধার হয়নি রজনীগন্ধা, নিখোঁজ হুমায়ুনের পরিবারে হতাশা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 January, 2024, 12:52 PM
সর্বশেষ আপডেট: Monday, 22 January, 2024, 12:53 PM

এখনো উদ্ধার হয়নি রজনীগন্ধা, নিখোঁজ হুমায়ুনের পরিবারে হতাশা

এখনো উদ্ধার হয়নি রজনীগন্ধা, নিখোঁজ হুমায়ুনের পরিবারে হতাশা

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’ এখনো উদ্ধার হয়নি। এদিকে, ফেরিডুবির পাঁচ দিন পরও নিখোঁজ রয়েছেন ফেরির সহকারী মাস্টার ও আরিচা অঞ্চলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীর। তার ভাই রফিকুল ইসলাম জানান, সময় যতই গড়াচ্ছে ততই হতাশা বাড়ছে স্বজনদের মনে।

গত বুধবার ডুবে যাওয়া ফেরিটি আজ সোমবার বিকেলের মধ্যে উত্তোলন করা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ‘রুস্তম’ ও ‘প্রত্যয়’ ব্যর্থ হওয়ার পরে নারায়ণগঞ্জ থেকে গতকাল রোববার সন্ধ্যায় ‘ঝিনাই-১’ পাটুরিয়ায় পৌঁছায়। ইতোমধ্যে ডুবে যাওয়া ফেরি থেকে ভেসে যাওয়া দুটি ট্রাক শনাক্ত করেছে উদ্ধারকারী জাহাজটি।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণ ক্ষমতা চেয়ে ডুবে যাওয়া ফেরির ওজন বেশি। সে কারণে ফেরিটিকে উত্তোলন করতে পারেনি। এবার ঝিনাই-১ এসে উদ্ধার অভিযানে যোগ দেওয়ায় ফেরি উত্তোলনের মূল কাজে যাচ্ছে বিআইডব্লিউটিএ।

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের কাছে ডুবে যায় ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’। ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেন। এখন পর্যন্ত উদ্ধারকারী জাহাজের মাধ্যমে নদী থেকে তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status