ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 January, 2024, 12:46 PM

পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী

পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে প্রবাসী স্বামীর ঘরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মক্রবপুর ইউনিয়নের মিনারা বেগমের (৩০) সঙ্গে তুলাগাঁও গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আশিকুর রহমানের (৩৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। আশিক তিন সন্তানের জনক ও মিনারা বেগম দুই সন্তানের জননী।

তারা প্রায় রাতে একে অপরের সঙ্গে মিলিত হন। বিষয়টি জেনে প্রবাসীর বড়ভাই শনিবার রাতে স্থানীয়দের নিয়ে প্রস্তুত থাকেন এবং আশিক ঘরে প্রবেশ করার পর আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন। পরে প্রেমিক আশিক তার লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে হামলা ও ভাঙচুর করে।

পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে পরকীয়া প্রেমিক আশিক ও প্রেমিকা মিনারাকে থানায় নিয়ে পুনরায় ছেড়ে দেয় এবং স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে।

নাঙ্গলকোট থানার এসআই আবু তাহের বলেন, উভয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়। তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status