|
কুড়িগ্রামে মোটরসাইকেল- নসিমন দূর্ঘটনায় পিতা পূত্রের মৃত্যু
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে মোটরসাইকেল- নসিমন দূর্ঘটনায় পিতা পূত্রের মৃত্যু প্রত্যক্ষদর্শীরা জানান, কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার পূত্র বিপ্লব হাসান (২৫) সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামি একটি নসিমনের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিতা ও পূত্রের মৃত্যু হয়। আশাবাদী মানুষজন নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এব্যাপারে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
