ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ইট পড়ে মৃত্যু: বেশির ভাগ ঘটনা টাকার বিনিময়ে মীমাংসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 January, 2024, 12:36 PM

ইট পড়ে মৃত্যু: বেশির ভাগ ঘটনা টাকার বিনিময়ে মীমাংসা

ইট পড়ে মৃত্যু: বেশির ভাগ ঘটনা টাকার বিনিময়ে মীমাংসা

২০২১ সালের আগস্ট। রাজধানীর যাত্রাবাড়ীর শেখদি মসজিদের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনতলা ভবন থেকে ইট পড়ে মৃত্যু হয় গাইবান্ধার হনুফা বেগমের। নিহতের স্বামী লিটন ভবন মালিক সুমনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। অপরাধ প্রমাণ হওয়ায় দেওয়া হয় অভিযোগপত্র।

কিন্তু এরপর আসামিপক্ষ জানায়, থানায় বসেই ৭ লাখ টাকায় মামলাটি মীমাংসা করেছেন তারা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর মমিনবাগে মারা যান গার্মেন্টসকর্মী রুনা আক্তার। ২০১৯ সালে ১২ জানুয়ারি মিরপুরে ইট পড়ে মারা যায় ১৬ দিনের শিশু আবদুল্লাহ। এসব ঘটনায় কোনো সাধারণ ডায়েরিও হয়নি।


সবশেষ গত ১১ জানুয়ারি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে মারা যান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দিপু সানা। এ ঘটনায় মামলা হলেও এখনও কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

ভবনের ইট পড়ে প্রাণ গেল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারভবনের ইট পড়ে প্রাণ গেল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার
ইট পড়ে মারা যাওয়ার মতো বেশির ভাগ দুর্ঘটনায় মামলা না করে টাকার বিনিময়ে মীমাংসা হচ্ছে। এসব ঘটনায় আর্থিক লেনদেন থাকায় আদালতের বাইরে নিষ্পত্তিতে বেশি আগ্রহ থাকে পুলিশের। তাদের দাবি, বেশিরভাগ সময় মামলা না করে অর্থের বিনিময়ে মীমাংসা করতে চান ভুক্তভোগীরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ড. খ. মহিদ উদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ভিকটিম এবং যাদের কারণে এটি হয় আমরা দেখি যে অনেক সময় এক ধরনের আলোচনা ও ক্ষতিপূরণের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হয়। এটি আসলে আইনসঙ্গত নয়। তবে এটির প্রচলন যে নেই তা না।

পল্লবীতে মেট্রোরেল স্টেশন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যুপল্লবীতে মেট্রোরেল স্টেশন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু
তবে অপরাধ বিশ্লেষকদের মতে, মামলার খরচ বহন করতে না পারা আর প্রভাবশালীদের চাপে মীমাংসায় বাধ্য হন অনেকে। এছাড়া আইনি জটিলতা ও অপরাধ প্রমাণে পুলিশের অদক্ষতার কারণেও মামলা করতে চায় না মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ওয়েস্টার্ন সোসাইটিতে এটি খুবই পপুলার যে ভিকটিমকে কীভাবে বেনিফিটেড করা যায়। আমাদের দেশেও এখন অনেক বিষয়ে হচ্ছে যে তারা সেখানে ভিকটিমকে কীভাবে ক্ষতিপূরণের মাধ্যমে বেনিফিটেড করা যায় সেই পথ বেছে নিচ্ছে।

এছাড়া বিশ্লেষকেরা এ ধরনের দুর্ঘটনা রোধে সিটি কপোরেশন, রাজউকসহ তদারকি সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status