ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
যারা নিয়মিত মেথি চা খায় তাদের ওষুধ লাগে না!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 January, 2024, 2:52 AM

যারা নিয়মিত মেথি চা খায় তাদের ওষুধ লাগে না!

যারা নিয়মিত মেথি চা খায় তাদের ওষুধ লাগে না!

পাঁচফোড়নে মেথি ব্যবহার করে বাঙালিরা। তবে উত্তর ভারতীয় বেশিরভাগ রান্নায় মেথির ব্যবহার বেশি। মেথি খেলে শরীরে অনেক উপকার। ডায়াবেটিস আটকাতে এই মেথির চায়ের চেয়ে ভালো কিছু হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই মেথির চা কীভাবে বানানো যায়, তা অনেকেই জানেন না।



প্রতিদিনের ডায়েটে সামান্য পরিবর্তন এনে ওজন ঝরানোর প্রক্রিয়াকে আপনি আরও তরান্বিত করতে পারেন। মেথির গুণেও তা সম্ভব! কেবল মেথি ভেজানো জলই নয়, জেনে নিন আর কোন কোন উপায়ে মেথি খেলে অতিরিক্ত মেদ ঝরানো সম্ভব হবে।

এই চা বানানোর জন্য প্রথমেই মেথি ভালো করে গুঁড়ো করে নিন। সাধারণ মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারেন। শিলপাটা দিয়ে গুঁড়োতে পারলে আরও ভালো হয়। এমনই মনে করেন অনেকে। পানি গরম করে নিন। ফুটিয়ে নিয়ে অল্প ঠান্ডা করে নিতে পারেন। সেই গরম পানি এক কাপ পরিমাণ নিন। তাতে এক চা চামচ মেথির গুঁড়ো মেশান। ছেঁকে নিয়ে তাতে মধু মিশিয়ে পান করতে পারেন।

মেথিতে উচ্চ মাত্রায় ক্যারোটিনয়েড থাকে, যা দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে। বাড়িতে শুকনো খোলায় মেথি ভেজে গুঁড়িয়ে নিন। এর পর তা গরম পানিতে মিশিয়ে খান। এই পানিতে লেবু ও মধুও মেশাতে পারেন।

ভিটামিন ও খনিজে ভরপুর মেথি দানা হজমশক্তি বৃদ্ধিতে দারুণ উপকারী। একটি পাত্রে মেথি বীজ নিয়ে তার ওপর একটি ভেজা কাপড় ঢাকা দিয়ে রাখুন। মাঝেমাঝেই কাপড়টিতে পানি দিন। দিন তিনেক পর মেথি বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে। এই অঙ্কুরিত মেথিও নিয়মিত খেতে পারলে ওজন ঝরবে দ্রুত।


গরম গরম এই চা পান করুন। তাতে ডায়াবেটিসের সমস্যা কমবে। এছাড়া হজমের সমস্যাও কিছুটা কমতে পারে। অনেকে মেথির পানি আর একভাবেও খান। সারা রাত মেথি ভিজিয়ে রাখেন। তার পরে সেই পানি ছেঁকে আলাদা করেন। পানির সঙ্গে তুলসী পাতা মিশিয়ে সিদ্ধ করে নেন। তার পরে সেটি চায়ের মতো করে পান করেন। এতেও নানা ধরনের উপকার পাওয়া যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status